ভারতে গত বছরে লক্ষাধিক ধর্ষণ-নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ২০১৪ সালে এক লাখ ১৭ হাজার ৩৫টি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় সরকারের নারী ও শিশুবিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী।

টাইমস অব ইন্ডিয়ার গতকাল রোববারের এক খবরে জানানো হয়, সরকারি হিসাবে দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণ ও নারী নির্যাতনের সংখ্যা লোকসভায় তুলে ধরেন মানেকা। তিনি জানান, রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে সর্বোচ্চ ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনা ঘটেছে। যার সংখ্যা ১৩ হাজার ৮২৭টি। এরপরই রয়েছে মধ্য প্রদেশ (১৩ হাজার ৩২৩ ) ও অন্ধ্র প্রদেশের (১৩ হাজার ২৬৭) অবস্থান।

সারা দেশের তথ্য বিশ্লেষণে নারী নির্যাতন বাড়ার ইঙ্গিত পাওয়া যায় বলে মন্তব্য করেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী। তাঁর দাবি, বর্তমান সরকার নারী নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।