ভারতে গোলাবারুদের গুদামে আগুন, নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পলগাঁওয়ে গোলাবারুদের গুদামে আগুন লেগে দুই সেনা কর্মকর্তাসহ ১৭ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে লাগা এই আগুনে অন্তত ১৯ জন আহত হয়েছেন।

ভারতের এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই প্রতিরক্ষা নিরাপত্তা কোরের সদস্য ছিলেন।

গতকাল দিবাগত রাত একটার দিকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভারতের বৃহত্তম এই গোলাবারুদের গুদামে। ওই গুদামের পাশের গ্রাম থেকে অন্তত হাজার খানেক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, দমকল বাহিনীর সদস্যরা বড় অগ্নিশিখাগুলো নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। তবে ছোট ছোট অগ্নিশিখা এখনো জ্বলছে। পাশাপাশি বিস্ফোরণও চলছে।