ভারতে ঝাড়খন্ডে মাওবাদীদের সংঘর্ষ, নিহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মাওবাদী অধ্যুষিত ঝাড়খন্ড রাজ্যের পালামৌ জেলার পান্ডু থানার কৌরীয় গ্রামে গত শনিবার সকালে মাওবাদীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে।
নিহতদের সবাই মাওবাদী থেকে বেরিয়ে যাওয়া তৃতীয় প্রস্তুতি কমিটি বা টিপিসির সদস্য। ২০০৪ সালে টিপিসি গঠিত হয়।
পুলিশ জানায়, শনিবার সকালের দিকে টিপিসির একটি দল কৌরীয় গ্রাম দিয়ে যাওয়ার সময় জঙ্গলে আগে থেকে ওত পেতে থাকা মাওবাদীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এ সময় পাল্টা জবাব দেয় টিপিসির সদস্যরা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে টিপিসির ১৬ সদস্য নিহত হয়।
পালামৌর পুলিশ কর্মকর্তা অজয় কুমার বলেন, টিপিসির সদস্যরা মৃতদেহগুলো সরিয়ে নিয়ে গেছে। মৃতদেহ উদ্ধারে জঙ্গলে তল্লাশি শুরু করেছে পুলিশ।