ভারতে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশে গতকাল রোববার দিবাগত রাতে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক আইনপ্রণেতাসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২০ জন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল দিবাগত রাতে অনন্তপুর জেলার পেনুকোণ্ডা মণ্ডলের একটি লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ট্রেনের যাত্রী, ট্রাকচালকসহ ছয়জন নিহত হন। নিহত যাত্রীদের মধ্যে কর্নাটকের বিধানসভার কংগ্রেস সদস্য ভেঙ্কটেশ নায়েক রয়েছেন।
কর্মকর্তাদের ভাষ্য, গ্রানাইট বোঝাই ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি বেঙ্গালুরু-নানদেড় এক্সপ্রেস (ট্রেনের একটি বগিতে গিয়ে ধাক্কা খায়। এতে হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর বেঙ্গালুরু-গুন্টাকাল রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।