ভারতে দলবদ্ধ ধর্ষণের পর ছাদ থেকে ফেলে দেওয়া হল নারীকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজস্থানে চাকরি দেওয়ার কথা বলে এক নারীকে (২৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রাজস্থানের চুরু শহরের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় চার যুবক জড়িত বলে অভিযোগ করেছেন ওই নারীর স্বজনেরা। খবর এনডিটিভির।
গতকাল শনিবার পুলিশ কর্মকর্তা মমতা স্বরস্বত বলেন, ভুক্তভোগী নারীকে কাজ দেওয়ার কথা বলে চার যুবক ডেকে নিয়ে ধর্ষণ করে। নারীকে নেশাদ্রব্য খাইয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলে তারা। এরপরে একটি ভবনের ছাদ থেকে ফেলে দেয় নারীকে। কিন্তু একটি খুঁটির সঙ্গে রশি আটকে যাওয়ায় প্রাণে বেঁচে যান ওই নারী।
ওই সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিভাবে ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধার করে।
মমতা স্বরস্বত বলেন, স্থানীয় একটি হাসপাতালে ভুক্তভোগী নারীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বরাত দিয়ে তাঁর স্বজনেরা থানায় একটি মামলা করেছেন।