ভারতে দুর্ঘটনায় কেরির গাড়িবহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন কেরি
জন কেরি

ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির গাড়িবহর গতকাল সোমবার সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। গুজরাট সফর শেষে আহমেদাবাদে বিমানবন্দরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে অক্ষত রয়েছেন কেরি। খবর রয়টার্সের।
গতকাল এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে যাওয়ার পথে কেরির গাড়ির বহরের দুটি গাড়ি সামান্য ধাক্কা খায়। এতে দুটি গাড়িরই কিছু ক্ষতি হয়। পররাষ্ট্রমন্ত্রী কেরি বহরের দুটি গাড়ির প্রথমটিতে ছিলেন। তিনি বা তাঁর সফরসঙ্গীদের কেউই এই দুর্ঘটনায় আঘাত পাননি। পরে দুটি গাড়ির একটি বহর থেকে বাদ দিয়ে দেওয়া হয়।