প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিহারে পদদলিত হয়ে কমপক্ষে ৩২ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজ্যের গান্ধী ময়দানের কাছে এ ঘটনা ঘটে। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব ‘দশেরা’র অংশ হিসেবে ‘রাবণবধ’ অনুষ্ঠান উপলক্ষে সেখানে প্রচুর জনসমাগম হয়। কিন্তু সরু পথ দিয়ে হুড়োহুড়ি করে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বিহার সরকার এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে নিহতদের প্রতি পরিবারকে তিন লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে। টাইমস অব ইন্ডিয়া