ভারতে প্রতিবছর হারিয়ে যায় লাখ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সোয়া তিন লাখ শিশু নিখোঁজ হয়েছে। সে অনুযায়ী, দেশটিতে প্রতিবছর গড়ে লাখ শিশু হারিয়ে গেছে। গত মাসে ভারতের লোকসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য উপস্থাপন করে।

আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, প্রতিবেশী পাকিস্তানের সরকারি তথ্যমতে, সে দেশে প্রতিবছর তিন হাজার শিশু নিখোঁজ হয়। ভারতের জনসংখ্যা বেশি বলে নিখোঁজ শিশুর সংখ্যা এত—এই ভেবে সান্ত্বনা পাওয়ার কোনো কারণ নেই। কারণ, জনসংখ্যায় বেশি চীনে প্রতিবছর নিখোঁজ হওয়া শিশুর সংখ্যা ১০ হাজারের মতো।

ভারতের জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্যমতে, প্রতি আট মিনিটে একটি করে শিশু হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া শিশুদের ৫৫ শতাংশ নারী। এসব শিশুকে হত্যা করা হয় কিংবা জোর করে ভিক্ষাবৃত্তি বা যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, গত সাড়ে তিন বছরে শুধু মহারাষ্ট্র থেকেই ৫০ হাজারের বেশি শিশু নিখোঁজ হয়েছে। এ তালিকায় এরপর রয়েছে মধ্যপ্রদেশ, দিল্লি ও অন্ধ্র প্রদেশ।