ভারতে ফিরতে চান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ায় গ্রেপ্তার হওয়া ভারতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ছোটা রাজন নিজে থেকেই দেশে ফিরতে চান। গত রোববার ইন্দোনেশিয়ার বালি দ্বীপে গ্রেপ্তার হওয়ার পর ছোটা রাজন জিম্বাবুয়ে চলে যেতে চেয়েছিলেন বলে স্থানীয় পুলিশ বলেছিল। বলা হয়, ভারতে জীবন নিয়ে আশঙ্কা থাকায় তিনি ওই ইচ্ছা প্রকাশ করেন। ভারতের মুম্বাইয়ে হত্যা, মাদক চোরাচালানসহ নানা অপরাধে ৭১টি মামলা আছে ছোটা রাজনের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য বালির রাজধানী দেনপাসারে নেওয়া হয়। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ভারতে ফিরে যেতে চাই। জিম্বাবুয়ে যেতে চাই না।’
এনডিটিভি