ভারতে বজ্রপাতে ৭৯ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বজ্রপাতে অন্তত ৭৯ জনের প্রাণহানি হয়েছে। বিহার, ঝাড়খন্ড ও মধ্যপ্রদেশ রাজ্যে বজ্রপাতে নিহত হওয়ার এসব ঘটনা ঘটেছে। তাদের মধ্যে বিহারে ৫৩ জন, ঝাড়খন্ডে ১০ জন ও মধ্যপ্রদেশে ১৬ জন মারা গেছেন।
বজ্রপাতে মৃত্যুর ঘটনাগুলো ঘটে গত মঙ্গলবার বৃষ্টিপাতের সময়। ঘটনার শিকার ব্যক্তিরা তখন কৃষিখেতসহ ঘরের বাইরে কাজ করছিলেন। বজ্রপাতে আহতও হয়েছেন অনেকে। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই কৃষক। বর্ষা মৌসুমে ভারতে বজ্রপাতে মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে। তবে বজ্রপাতে ২৪ ঘণ্টায় ৭৯ জনের মারা যাওয়ার ঘটনা বিরল। বিহারে প্রতি নিহত ব্যক্তির পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সচিব।
বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নশীল দেশগুলোতে বজ্রপাতে আগের চেয়ে বেশি মানুষ নিহত হচ্ছে।