ভারতে বন্দুকযুদ্ধে নিহত ২৪ মাওবাদী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২৪ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। গতকাল সোমবার ওডিশা রাজ্যের মালকানগিরি জেলার বেজাঙ্গিতে এ ঘটনা ঘটেছে।
ওডিশা পুলিশের উপপরিদর্শক সি কে ধরুয়া গতকাল বলেন, অন্ধ্র প্রদেশ ও ওডিশার সীমান্তের কাছাকাছি একটি জঙ্গলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত ২৪ জন মাওবাদী বিদ্রোহীর লাশ উদ্ধার করেছে। টাইমস অব ইন্ডিয়া বলেছে, ধারণা করা হচ্ছে, বন্দুকযুদ্ধের সময় সেখানে সংগঠনটির শীর্ষ নেতা গাজারলা রবি ওরফে উদয়, বেঙ্গল সুধীর ও অনিল ছিলেন। গোপন বৈঠকের পর বিদ্রোহীরা সেখানে বিশ্রাম নিচ্ছিল।
নিরাপত্তা বাহিনী গতকালের এ অভিযানকে তাদের জন্য এক বড় সাফল্য হিসেবে দেখছে। কেননা, এর আগে এ এলাকায় মাওবাদীদের হামলায় বড় ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে তাদের।