ভারতে বরযাত্রীবাহী বাস নদীতে, নিহত ৩২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর রাজ্যের রাজৌরি জেলায় আজ বৃহস্পতিবার সকালে বরযাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে ৩২ জন নিহত হয়েছে। বাসটিতে থাকা ৫০ জন যাত্রীর মধ্যে বর-কনেও ছিলেন বলে জানা গেছে।
আইএএনএস ও বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, চালক নিয়ন্ত্রণ হারালে জেলার নওসেরা শহরের কাছে একটি নদীতে বাসটি পড়ে যায়। নদীর প্রবল স্রোতে বাসটি ভেসে যায়।
পুলিশের শীর্ষ কর্মকর্তা ওয়াইস আহমেদ জানান, ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার তত্পরতা চলছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই এলাকায় ২২ বছরের মধ্যে এবারের বন্যা সবচেয়ে ভয়াবহ। এতে গত মঙ্গলবার পর্যন্ত নয়জন নিহত হয়েছে।
ভারত সরকারের এক পরিসংখ্যানে দেখা যায়, দেশটিতে গত বছর সড়ক দুর্ঘটনায় ১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।