ভারতে বাস দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পাহাড়ি রাজ্য উত্তরাখন্ডের পাউরি গাড়োয়াল জেলায় আজ রোববার সকালে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ৮ জন। ৪৪ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। একজনকে নিকটবর্তী ধূমকোট হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
গাড়োয়াল জেলার কমিশনার দিলীপ জওয়ালকার বলেছেন, উদ্ধার কাজ চলছে। উদ্ধারকাজে অংশ নিয়েছে ভারতের দুর্যোগ মোকাবিলা বাহিনী বা এনডিআরএফের সদস্যরা।
আজ ভোরে বাসটি রামনগর থেকে যাত্রী নিয়ে ভৌন যাচ্ছিল। এ সময় বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাহাড়ের খাদে পড়ে যায়।