ভারতে বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ ভারতে বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ১৩ জন। তাঁদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার দেশটির জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে জরুরি বিভাগের এক কর্মকর্তা বলেন, কারখানা ভবন থেকে এ পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চলছে। তল্লাশিকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
ওই কর্মকর্তা বলেন, কারখানার ভেতরে ১৮ জন শ্রমিক ছিলেন। তিনজন বেরিয়ে গেছেন বলে জানা গেছে। বাকি ১৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।