ভারতে বেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ দেওয়া ও নেওয়ার প্রবণতার দিক থেকে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৬টি দেশের মধ্যে শীর্ষে ভারত। সবচেয়ে নিচে জাপান। দুর্নীতিবিরোধী নজরদারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিচালিত সাম্প্রতিক একটি সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। এতে বলা হয়, এশিয়া মহাদেশের ১৬টি দেশের ওপর চালানো হয় এই সমীক্ষা। এ জন্য নেওয়া হয় ২০ হাজার মানুষের মতামত। সমীক্ষার ফল বলছে, ঘুষের মাপকাঠিতে শীর্ষে ভারতের পুলিশ। তার পর যথাক্রমে সরকারি কর্মকর্তা ও কর্মচারী, ব্যবসায়িক নির্বাহী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংসদ এবং কর দপ্তরের কর্মীরা।
কলকাতা প্রতিনিধি