ভারতে মিছিলে গুলি পাঁচ কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মধ্যপ্রদেশে কৃষকদের এক বিক্ষাভ মিছিলে গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। গত মঙ্গলবার প্রদেশের মন্দসৌর শহরের এ ঘটনায় কে বা কারা গুলি চালিয়েছে, তা স্পষ্ট না হলেও বিক্ষোভকারীদের দাবি, পুলিশ গুলি চালিয়েছে। তবে তাঁদের দাবি অস্বীকার করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং বলেছেন, সেখানে পুলিশ কোনো গুলি চালায়নি। কৃষকদের প্রতিবাদ মিছিলে কার নির্দেশে গুলি চালানো হলো, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছেন ভূপেন্দ্র সিং। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘আমি ইতিমধ্যে কৃষকদের সব ন্যায্য দাবি মেনে নিয়েছি।’ তিনি নিহত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দেন। ঋণ মওকুফ ও ফসলের ন্যূনতম মূল্যের দাবিতে গত কয়েক দিন থেকেই বিক্ষোভ করছিলেন কৃষকেরা। মঙ্গলবার সকালে সেই বিক্ষোভ চরম আকার ধারণ করে। বিবিসি