প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর কল্যাণে ‘আফগান গার্ল’ হিসেবে খ্যাতি পাওয়া শরবত গুলা চিকিৎসার জন্য ভারতে যাবেন। পাকিস্তানের জাতীয় পরিচয়পত্র জাল করার অভিযোগে গত ২৬ অক্টোবর দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) শরবত গুলাকে তাঁর পেশোয়ারের বাড়ি থেকে গ্রেপ্তার করে। তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেন বিশেষ একটি আদালত। গত সপ্তাহে শরবত গুলা আফগানিস্তানে ফিরে যান। ভারতে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত শাইদা আবদালি টুইটারে লিখেছেন, ‘বিনা খরচে চিকিৎসা নিতে শরবত গুলা শিগগিরই ভারতে যাবেন।’ আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, বছর চল্লিশের এই নারী হেপাটাইটিস সিতে আক্রান্ত। ১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে তখনকার সবুজ চোখের আফগান কিশোরী শরণার্থী শরবতের ছবি প্রকাশিত হয়।
ডন