ভারতে সন্ত্রাসী হামলায় নিহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ স্টেশনে হামলাকারী সন্ত্রাসীদের মোকাবিলায় সশস্ত্র অবস্থানে পাঞ্জাব পুলিশের সদস্যরা। ছবি: এএফপি
পুলিশ স্টেশনে হামলাকারী সন্ত্রাসীদের মোকাবিলায় সশস্ত্র অবস্থানে পাঞ্জাব পুলিশের সদস্যরা। ছবি: এএফপি

ভারতের পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলায় আজ সোমবার সকালে সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় পুলিশসহ অন্তত নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন। সন্ত্রাসীরা পাকিস্তান থেকে এসেছে বলে সন্দেহ ভারতীয় কর্তৃপক্ষের।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুলিশ ও ছয়জন বেসামরিক নাগরিক রয়েছে।
ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীদের জরুরি বৈঠক ডেকেছেন।
পুলিশের ভাষ্য, ভোর পাঁচটার দিকে এই হামলা চালানো হয়। সেনাপোশাকে থাকা চার-পাঁচজন বন্দুকধারী এই হামলায় অংশ নেয়। তারা গাড়ি, বাস, স্বাস্থ্যকেন্দ্র, থানা ও আবাসিক ভবনে হামলা চালায়। ঘটনার পর তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী।

সন্ত্রাসীদের দমনে অভিযানে ভারতীয় সেনারা। ছবি: এএফপি
সন্ত্রাসীদের দমনে অভিযানে ভারতীয় সেনারা। ছবি: এএফপি


হামলাকারীরা প্রথমে সড়কের পাশের একটি খাবারের দোকানে হামলা চালায়। পরে একটি গাড়ির নিয়ন্ত্রণ নেয়। গাড়িতে থাকা ঘুমন্ত এক ব্যক্তিকে তারা হত্যা করে। চলন্ত একটি বাসে তারা নির্বিচারে গুলি ছোড়ে। তারা একটি থানার কাছের একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায়। বন্দুকধারীরা একপর্যায়ে থানায়ও ঢুকে পড়ে। পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। পুলিশ সদস্যদের পরিবার থাকে—এমন একটি আবাসিক ভবনেও তারা হামলা চলায়। গ্রেনেড ছোড়ে।