ভারতে সম্প্রচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ টিভি চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের কথিত ভুল মানচিত্র বারবার প্রচার করার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়। গতকাল বুধবার থেকে পাঁচ দিন সম্প্রচার বন্ধ রাখা হবে। ভারতের টেলিভিশনগুলোতে আল-জাজিরা চ্যানেলে একটি নীল রঙের পর্দা দেখা যায়। সেই পর্দার ওপর লেখা আছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী চ্যানেলটির সম্প্রচার বন্ধ রয়েছে। আল-জাজিরার ভারতীয় ব্যুরোপ্রধান আনমল সাক্সেনা জানান তাঁরা মন্ত্রণালয়ের নির্দেশ মেনে নিয়েছেন। এএফপি