ভারতে সাংবাদিকের ওপর হামলায় ১৮৯ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন বছরে ভারতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৮৯টি মামলা হয়েছে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ অহির। আর এসব মামলায় ১১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভারতের সংসদ লোকসভায় তিনি এ তথ্য জানিয়েছেন।

হংসরাজ অহির জানান, এই তিন বছরের মধ্যে সাংবাদিকদের ওপর সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে ২০১৪ সালে। ওই সময়ে দায়ের হয় ১১৪টি মামলা। আর ২০১৬ সালে মামলা দায়ের হয় ৪৭টি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত তিন বছরে সবচেয়ে বেশি মামলা হয়েছে উত্তর প্রদেশে। এর সংখ্যা ৬৭টি। এ সব মামলায় গ্রেপ্তার হয় মাত্র ৭ জন। এর পরের স্থান মধ্যপ্রদেশ। সেখানে মামলার সংখ্যা ৫০টি। সেখানে গ্রেপ্তার হয় ৫৬ জন।