ভারতে সেতু থেকে নদীতে ট্রাক পড়ে যাওয়ার ঘটনায় নিহত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হন। ছবি: সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হন। ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সিধি জেলার বাহরি থানা এলাকায় সেতু থেকে নদীতে একটি ট্রাক পড়ে যাওয়ার ঘটনায় ২১ জন মারা গেছেন। আমেলিয়ার কাছে জগধা সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি নিচে পড়ে যায়। ট্রাকটিতে বিয়ের যাত্রীরা যাচ্ছিলেন। এ ঘটনায় ৩০ জন আহত হন।

বিয়ের যাত্রীবোঝাই ট্রাকটিতে থাকা ২১ জন এতে নিহত হন। আহত হন ৩০ জন।

গতকাল মঙ্গলবার রাতে মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে ৫৭০ কিলোমিটার দূরে শোন নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে উদ্ধারকাজ তদারকি করছেন জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।

পুলিশ বলেছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত ব্যক্তিদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে নিহত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে দুই লাখ রুপি এবং আহত ব্যক্তিদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।