ভারতে সেতু ধসে নিখোঁজ ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাইগাদ জেলায় গতকাল মঙ্গলবার একটি সেতু ধসে দুটি বাস খরস্রোতা সাবিত্রী নদীতে পড়ে যায়। এতে ২২ জন নিখোঁজ হয়েছে। আজ বুধবার কর্মকর্তারা এ কথা জানান। মুম্বাই-গোয়া মহাসড়কের সাবিত্রী নদীর ওপর ব্রিটিশ আমলের ওই সেতুটি ধসে পড়ে।

এএফপির খবরে জানানো হয়, ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। সেতুটি রাইগাদ জেলার মাহাদ শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে।
রাইগাদের পুলিশ তত্ত্বাবধায়ক সঞ্জয় পাতিল বলেন, ১৫ মিটার দীর্ঘ সেতুটি ভেঙে বাসের ২২ জন লোক নিখোঁজ হয়েছে।
ভারী বৃষ্টিপাত ও বন্যার পানির তোড়ে সেতু ভাঙার ঘটনা ঘটতে পারে বলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিসের টুইটারে জানানো হয়।