ভারতে সেনা বিদ্রোহের গুজব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেনাবাহিনীর উত্তর-পূর্ব ইউনিটে এক জওয়ানের মৃত্যুকে কেন্দ্র করে জওয়ানদের সঙ্গে সেনা কর্মকর্তাদের সংঘর্ষ হয়েছে। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ‘বিদ্রোহের মতো পরিস্থিতির’ সৃষ্টি হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রচার চলে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জওয়ানদের সঙ্গে কর্মকর্তাদের সংঘাতের কথা স্বীকার করা হলেও সেনা বিদ্রোহের কথা অস্বীকার করা হয়েছে।
১০ কিলোমিটার ধরে মার্চ করতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ওই জওয়ানের মৃত্যু হয় গতকাল রোববার। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘মার্চের আগে ওই জওয়ান বুকে ব্যথা অনুভব করার কথা জানান। পরে চিকিৎসক তাঁকে দেখেন। এরপর মার্চ করতে গেলে তাঁর মৃত্যু হয়।’
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ ওঠে, ওই সেনাকে ১০ কিলোমিটার দৌড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল শাস্তি হিসেবে। সেনাবাহিনীর এক ক্যাপ্টেনের সঙ্গে জওয়ানের বাদানুবাদের পর এই শাস্তি দেওয়া হয়। এর ফলে জওয়ানেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।