ভারতে সোয়াইন ফ্লুতে মৃত্যু ৬০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে সংক্রামক সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৬০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনেই মারা গেছে শতাধিক মানুষ। কেন্দ্রীয় সরকার এ জন্য ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের বাড়তি মজুত করতে দেশজুড়ে নির্দেশনা পাঠিয়েছে। খবর পিটিআইয়ের।
গতকাল মঙ্গলবার সর্বশেষ প্রকাশিত সরকারি প্রতিবেদনে দেখা যায়, ১২ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এইচ১এন১ ভাইরাসের সংক্রমণের কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৬ জনে। আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪২৩ জনে উঠেছে।
সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে রাজস্থান (১৭৬) ও গুজরাটে (১৪৪)। এ ছাড়া মধ্যপ্রদেশ (৭৬), মহারাষ্ট্র (৫৮) এবং পাঞ্জাবেও (২৫) উল্লেখযোগ্য হারে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
তামিলনাড়ু এবং দিল্লিসহ অন্যান্য রাজ্যেও সংক্রমণের ঘটনা ঘটেছে।