ভারতে ৬০ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজস্থানের ছোট শহর ফালোদিতে গত বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস। এই মরুরাজ্যের আলওয়ারে ১৯৫৬ সালে তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল ভারতের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। কিন্তু ফালোদি এত দিনের রেকর্ড সেই ভেঙে ফেলল।
রাজস্থানের আর সব শহরেরও আগের তাপমাত্রার রেকর্ড ভাঙতে শুরু করেছে। শুধু এই রাজস্থানের নয়। ভারতের বিভিন্ন শহরে আগের তাপমাত্রার রেকর্ডগুলো এ বছর ভেঙে গেছে। বিকানের শহরের ১৯১৪ সালের ২৮ মে তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ১০২ বছরের এই রেকর্ড ভেঙে গেছে গত বৃহস্পতিবার। এদিন এ শহরের তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই রাজ্যে পর্যটকদের বড় আকর্ষণের জায়গা যোধপুরে আগের রেকর্ড ভেঙে তাপমাত্রা হয়েছে ৪৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে এ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯৯৪ সালে ৪৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে শুধু রাজস্থানের শহর নয়। ভারতের অন্যান্য শহরেও এবার ভেঙেছে অতীতের তাপমাত্রার রেকর্ড।