ভারতে 'দূষিত পানি' পানে শিশুসহ ১১ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজস্থানে দূষিত পানি পানে সাত শিশুসহ ১১ জন মারা গেছে। সরকার পরিচালিত একটি বাড়িতে এ ঘটনা ঘটে। জীবন ধারণে এরা সবাই বিশেষ চাহিদার ওপর নির্ভরশীল ছিল। তারা ‘দূষিত পানি’ পান করেছিল বলে বলা হচ্ছে। আজ শুক্রবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
একই ঘটনায় ওই নিবাসের তিন শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের অবস্থা গুরুতর।
ঘটনার জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে বিরোধীরা। নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা ও ক্ষতিপূরণ দিতে তারা সরকারের প্রতি দাবি জানিয়েছে।