ভারতে 'ধর্ষণের শিকার' জার্মান পর্যটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন একজন জার্মান পর্যটক। পুলিশ গতকাল সোমবার বলেছে, দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের পর্যটন নগরী মামাল্লাপুরমে দুই ব্যক্তি ওই নারীকে জোর করে নির্জন একটি জায়গায় নিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় পুলিশের প্রধান সান্তোস বলেন, ‘আমরা যৌন নিপীড়নের অভিযোগ নথিভুক্ত করেছি এবং ঘটনায় জড়িত লোকদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।’ তিনি আরও বলেন, অভিযোগকারী নারীর স্বাস্থ্য পরীক্ষায় নিপীড়নের আলামত পাওয়া গেছে। ভারতে জার্মান দূতাবাসকে এ ব্যাপারে জানানো হয়েছে।
এএফপি