ভারতে '৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার পুনঃতদন্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ১৯৮৪ সালে সংঘটিত শিখবিরোধী দাঙ্গার পুনঃতদন্ত হবে। এ জন্য বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেসব মামলার তদন্ত পুলিশ বন্ধ করে দিয়েছে এবং আদালত পর্যন্ত পৌঁছায়নি, সেসব নিয়ে এবার তদন্ত হবে। খবর এনডিটিভির।
অবসরপ্রাপ্ত বিচারপতি জে পি মাথুরের নেতৃত্বে সরকারি কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে পুনঃতদন্তের সিদ্ধান্ত নেওয়া হলো। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, এমন অন্তত ২২৫টি মামলা আছে, যেগুলোর নতুন করে তদন্ত দরকার। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাদ পড়ে যাওয়া মামলাগুলোতে কংগ্রেস নেতা সজ্জন কুমার ও জগদীশ টাইটেলারের জড়িত থাকার প্রমাণ আছে।
১৯৮৪ সালের ৩১ অক্টোবর দুই শিখ দেহরক্ষীর গুলিতে ভারতের তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর শিখবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। দাঙ্গায় ৩ হাজার ৩২৫ জন নিহত হয়।
নির্বাচনের আগে এ প্রতিবেদন দেওয়াকে দুরভিসন্ধিমূলক বলে অভিহিত করেছে কংগ্রেস।