ভারতের আসামে বোড়োদের নাশকতা নিহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসামে আবার ব্যাপক নাশকতা চালিয়েছে বোড়ো জঙ্গিরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আসামের কয়েকটি স্থানে তাদের হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এর আগে গত সোমবার কোকড়াঝাড়ের পটগাঁওয়ে জঙ্গিরা একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটালে তিনজন আহত হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আসাম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচার্য জানান, জঙ্গিরা পাঁচটি স্থানে ৪০ আদিবাসীকে হত্যা করেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
এই হামলায় সন্দেহের তির ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি) জঙ্গিদের দিকে। তবে সংগঠনটির পক্ষ থেকে কোনো দায় স্বীকার করা হয়নি।
পুলিশের মহাপরিদর্শক (আইনশৃঙ্খলা) এস এন সিং বলেন, জঙ্গিরা রাজ্যের কোকড়াঝাড় সোনিতপুর জেলায় অনুষ্ঠিত শান্তি বৈঠক প্রত্যাখ্যান করেছে।
এর আগে গত রোববার ভুটান সীমান্তের কাছে আসাম পুলিশ কমান্ডো ও সেনাবাহিনীর একটি যৌথ বাহিনী পার্শ্ববর্তী ছিরাং জেলায় অভিযান চালিয়ে এনডিএফবির দুই জঙ্গিকে হত্যা করে।