ভারতের ইতিহাসে সবচেয়ে বড় বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড় জয়ের খতিয়ান
বড় জয়ের খতিয়ান

ভারতের দিল্লি বিধানসভার নির্বাচনে ৭০টির মধ্যে ৬৭ আসনেই জয় পেয়ে দেশটির ইতিহাসে রেকর্ড গড়েছে আম আদমি পার্টি (এএপি)। দলটি ৯৬ শতাংশ আসনে বিজয়ী হয়েছে। এর আগে ভারতের কোনো দল দেশটির কোনো নির্বাচনে এত আসন পায়নি। খবর এনডিটিভির।
৬০টির বেশি আসন ছিল এমন দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনে এর আগে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস ৯০ শতাংশের বেশি আসনে বিজয়ী হয়। জম্মু ও কাশ্মীরে ১৯৬২ সালে ফারুক আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স ৯৩ শতাংশ আসনে বিজয়ী হয়। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১৯৫২ সালের নির্বাচনে ৯০ শতাংশের বেশি আসন পায়।
ভারতের দুটি বিধানসভার নির্বাচনে ৮০ শতাংশের বেশি আসন পাওয়ার ঘটনা ঘটেছিল দুবার। ১৯৮৫ সালে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৮৫ দশমিক ৪ শতাংশ আসন পায়। হিমাচল প্রদেশের ১৯৮৫ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় ৮৫ দশমিক ৩ শতাংশ আসন।

বড় জয়ের খতিয়ান
ক্রম রাজ্য নির্বাচনের বছর বিজয়ী দল আসন জয়ের হার (%)
১. দিল্লি ২০১৫ এএপি ৯৫.৭
২. জম্মু ও কাশ্মীর ১৯৬২ জেকেএনসি ৯৩.৩
৩. উত্তর প্রদেশ ১৯৫২ কংগ্রেস ৯০.৭
৪. মহারাষ্ট্র ১৯৫২ কংগ্রেস ৮৫.৪
৫. হিমাচল প্রদেশ ১৯৮৫ কংগ্রেস ৮৫.৩