ভারতের কর্ণাটক থেকে হাতিগুলো এল পশ্চিমবঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের হিমালয়ের পাশ ঘেঁষে তোর্ষা নদীর তীর ঘিরে গড়ে ওঠা পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানের হাতিশালার জন্য আনা হয়েছে সুদূর আড়াইহাজার কিলোমিটার দূরের কর্ণাটক রাজ্য থেকে ৮টি হাতি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ৮টি হাতির বহর এসে পৌঁছে জলদাপাড়ার জাতীয় উদ্যানে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ২১৬.৫১ বর্গ কিলোমিটারজুড়ে রয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান। এখানে রয়েছে গন্ডার , হাতি সহ নানা জীবজন্তু।

হাতিগুলি একটানা ৫দিন ট্রাকে করে আসায় তাদের গতকাল রাত থেকেই বিশ্রামে রাখা হয়েছে। রোববার থেকে জলদাপাড়ার হলং হাতিশালায় এদের প্রশিক্ষণ শুরু হবে। কারণ এই ৮টি হাতি কর্ণাটকের কন্নড় ভাষায় সাড়া দিতে পারে। কমান্ড বুঝতে পারে। তাই এখন তাদের হিন্দি ও বাংলাভাষায় সাড়া দেওয়ার বা কমান্ড নেওয়ার প্রশিক্ষণ দেওয়া হবে।