ভারতের জনপ্রিয় বাঘ 'জয়' কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় বাঘ জয়
জনপ্রিয় বাঘ জয়

তিন মাস পার হলেও এখনো খোঁজ মেলেনি ভারতের জনপ্রিয় বাঘ ‘জয়ের’। জয়কে ফিরে পেতে দেশটিতে বিশাল অনুসন্ধান চলছে। তিন মাস আগে মহারাষ্ট্রের উমরেদ-কারহাণ্ডালা অভয়ারণ্য থেকে নিখোঁজ হয় জয়। বাঘটির খোঁজ দিতে পারলে ৫০ হাজার রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
১৯৭৫ সালে শোলে ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্রের নাম ছিল ‘জয়’। ওই নাম থেকেই সাত বছর বয়সী বাঘটির নামকরণ করা হয়। ২৫০ কেজি ওজনের বাঘটি ভারতের পর্যটকদের আকর্ষণ করেছে। ১৮ এপ্রিল থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বাঘটির ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে কেনো ধারণা নেই বনবিভাগের কর্মকর্তাদের। কেউ কেউ ধারণা করছেন, নতুন সঙ্গীর খোঁজে গেছে। আবার কেউ বলছেন, অন্য বাঘের সঙ্গে লড়াইয়ে আহত হয়ে পড়তে পারে।
গলায় রেডিও কলার পরা থাকলেও নাগপুর শহর থেকে ৬০ কিলোমিটার দূরে উমরেদ-কারহাণ্ডালার পাওনি রেঞ্জ থেকে উধাও হয়ে যায় সে। পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় বাঘটির গতিবিধি সম্পর্কে সেই থেকে সরাসরি আর কোনো হদিস পাওয়া যায়নি। রেডিও কলার থেকে কোনো সংকেত না পাওয়ার পর থেকে তার ভাগ্য নিয়ে অনিশ্চিত হয়ে পড়েন বন বিভাগের কর্মকর্তারা।
জয়কে খোঁজা নিয়ে এত তোড়জোড়ের কারণ হচ্ছে, এখন পর্যন্ত ২০টি বাচ্চার জন্ম দিয়েছে সে। পর্যটকদের আকর্ষণ করে স্থানীয় অর্থনীতিতে ভালো ভূমিকাও রেখেছে সে। এ ধরনের পশুকে হারানো তাই দেশটির জন্য বড় ক্ষতি বলে বিবেচনা করা হচ্ছে।
বর্তমানে দেশটিতে দুই হাজার ২০০ বাঘের বসতি।