ভারতের টাকায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকারের কাছ থেকে অর্থ নিয়েছে পাকিস্তানের রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)। দলটির নেতারাই যুক্তরাজ্যের কর্তৃপক্ষের কাছে এ কথা স্বীকার করেছেন। বিদেশে দলটির অর্থ পাচারের অভিযোগ তদন্ত করতে গিয়ে বিষয়টি উদ্ঘাটিত হয়েছে। তদন্তকালে যুক্তরাজ্যের ওই কর্তৃপক্ষ এমকিউএমের একটি স্থাপনায় বিভিন্ন ধরনের অস্ত্রও পেয়েছে। পাকিস্তানি একটি দায়িত্বশীল সূত্রের মাধ্যমে বিবিসি এ খবর জানতে পেরেছে। ২০১০ সালে এমকিউএমের একজন জ্যেষ্ঠ নেতা ইমরান ফারুক লন্ডনে নিজের বাসভবনের বাইরে ছুরিকাঘাতে নিহত হওয়ার পর যুক্তরাজ্যের কর্তৃপক্ষ ওই তদন্ত শুরু করে। বিবিসি