ভারতের নতুন সেনাপ্রধান বিপিন রাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত
লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াত

ভারতের সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জ্যেষ্ঠ দুজন সেনা কর্মকর্তাকে ডিঙিয়ে আজ শনিবার তাঁকে সেনাপ্রধান নিযুক্ত করা হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এদিকে বিমানবাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল বিএস ধানোয়াকে ওই বাহিনীর প্রধান করা হয়েছে।
এক টুইট বার্তায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘সরকার সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল বিপিন রাওয়াতকে পরবর্তী সেনাপ্রধান করার সিদ্ধান্ত নিয়েছে, যা আগামী ৩১ ডিসেম্বর কার্যকর হবে।’ টুইট বার্তায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, এয়ার মার্শাল বিএস ধানোয়া বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব নেবেন। এ সিদ্ধান্তও ৩১ ডিসেম্বর কার্যকর হবে।
পূর্বাঞ্চলীয় কমান্ডের নেতৃত্বদানকারী জ্যেষ্ঠতম সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রাভিন বকশি ও দক্ষিণাঞ্চলীয় কমান্ডের প্রধান পিএম হারিজকে ডিঙিয়ে পদাতিক সেনা লেফটেন্যান্ট জেনারেল রাওয়াতকে সেনাপ্রধান দেওয়া হলো।