ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আগামী সপ্তাহে পাকিস্তান সফরে যাচ্ছেন। দেশটির শীর্ষ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি গতকাল বুধবার এ কথা বলেছে। প্যারিসে চলমান জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কুশল বিনিময় করেন। খবরে বলা হয়, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ৭ ও ৮ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ২৭ দেশের প্রতিনিধিরা বৈঠকে বসছেন। ওই বৈঠকে ভারতেরও যোগ দেওয়ার কথা রয়েছে। সরকারি সূত্রগুলো বলছে, প্যারিসে মোদি-নওয়াজ বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়। এনডিটিভি