ভারতের পরিবেশমন্ত্রী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিল মাধব দেব। ছবি: টুইটার
অনিল মাধব দেব। ছবি: টুইটার

ভরতের কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী অনিল মাধব দেব মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সকালে মারা যান মাধব। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

কয়েক মাস ধরেই মাধবের শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। আজ সকালে নিজ বাসায় অসুস্থবোধ করেন তিনি। হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

গতকাল বুধবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেন মাধব। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মোদি।

টুইটারে মোদি লিখেছেন, গতকালও মাধবের সঙ্গে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মাধবের মৃত্যুকে একটি ব্যক্তিগত ক্ষতি হিসেবে বর্ণনা করে মোদি বলেন, একজন প্রতিশ্রুতিশীল জনসেবক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন তিনি।

ভারতের কেন্দ্রীয় ও রাজ্যপর্যায়ের রাজনীতিবিদেরাও শোক জানিয়েছেন।