ভারতের প্রজাতন্ত্র দিবসে বিজিবিকে মিষ্টিমুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষে আখাউড়া-আগরতলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে মিষ্টি পাঠানো হলো।
আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপক দেবাশিস নন্দী বিজিবির স্থানীয় কর্মকর্তাদের হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ত্রিপুরার মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় আগরতলার আসাম রাইফেল মাঠে। সেখানে পুলিশ ও আধা সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল তথাগত রায়। পরে রাজ্যপাল তাঁর ভাষণে আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস এবং কক্সবাজার থেকে ইন্টারনেটের সাবমেরিন কেবল লিঙ্কের সুবিধা পাওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে তুলে ধরেন রাজ্য সরকারের নানা সাফল্য।