ভারতের মণিপুরে ভূমিকম্পে ৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হাসপাতালে আজ সোমবার ভূমিকম্পে আহত এক নারীকে সান্ত্বনা দিচ্ছেন তাঁর স্বামী। ছবি: এএফপি
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হাসপাতালে আজ সোমবার ভূমিকম্পে আহত এক নারীকে সান্ত্বনা দিচ্ছেন তাঁর স্বামী। ছবি: এএফপি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে ভূমিকম্পে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে ও ১০০ জন আহত হয়েছে। আজ সোমবার স্থানীয় সময় ভোর চারটা ৩৬ মিনিটে সেখানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৭।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, উৎপত্তিস্থল ইম্ফলে অনেক ঘরবাড়িতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন ভবনের দেয়ালও ধসে পড়েছে।

ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় এই ভবনটি। এতে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আইএএনএস
ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় এই ভবনটি। এতে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। ছবিটি আজ সকালে তোলা। ছবি: আইএএনএস



সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, গুয়াহাটি থেকে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এনডিআরএফ) ভূমিকম্প দুর্গত এলাকায় যাচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আসামে রয়েছেন। তাঁকেও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।