ভারতের মথুরায় সংঘর্ষে নিহত ২১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশের মথুরায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
উচ্চ আদালতের নির্দেশে গতকাল জওহরবাগ এলাকার সরকারি জমি থেকে দখলদারদের উচ্ছেদ করতে যায় পুলিশ। এ সময় দখলদার গোষ্ঠীটির সদস্যদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
সংঘর্ষের এই ঘটনায় কয়েক শ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
মথুরায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।