ভারতে ভবন ধসে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্দি এলাকায় আজ রোববার সকালে দোতলা একটি ভবনের একাংশ ধসে দুজন নিহত হয়েছে। ওই এলাকাটি মুম্বাইয়ের খুব কাছে অবস্থিত।

এনডিটিভির খবরে জানা যায়, আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। ভবনের ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে অগ্নিনির্বাপক বাহিনী।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ওই ভবনটি কল্যাণ রোডের হনুমান তিকাদি এলাকায় অবস্থিত। ফায়ার বিগ্রেড কর্মকর্তা বৈশালি ল্যামবেট বলেন, ভবনটি খুবই পুরোনো ও ঝুঁকিপূর্ণ ছিল। ভবন থেকে সরে যেতে বাসিন্দাদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল।

ওই ভবনে তিনটি পরিবার বসবাস করত। ধ্বংসস্তূপের নিচে ছয়জন আটকা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত একজনকে উদ্ধার করা হয়েছে।

থানে মিউনিসিপ্যাল করপোরেশনের আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের প্রধান সন্তোষ কদম বলেন, সেখানে উদ্ধারকাজ চলছে।

এক সপ্তাহের মধ্যে মুম্বাইয়ে দ্বিতীয়বারের মতো ভবন ধসের ঘটনা ঘটল। ৩১ জুলাই জেবি নগরে তিনতলা একটি ভবন ধসে তিনজন নিহত হয়।