ভারতের সাবেক মন্ত্রীর অবস্থা সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়রঞ্জন দাসমুন্সী।
প্রিয়রঞ্জন দাসমুন্সী।

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী নয় বছর ধরে একটানা কোমায় রয়েছেন। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত প্রিয়রঞ্জনের শারীরিক অবস্থা সংকটজনক।

দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্রিয়রঞ্জন চিকিৎসাধীন। তিনি কথা বলতে পারেন না। অসাড় হয়ে রয়েছে তাঁর দেহ। জ্ঞান নেই।

১৩ নভেম্বর তাঁর ৭২তম জন্মদিনটিও কংগ্রেস পালন করেনি।

তাঁর চিকিৎসার খরচ বহন করছে ভারতের কেন্দ্রীয় সরকার।