ভারতের স্কুলে চিতার হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বেঙ্গালুরু শহরের একটি স্কুলে গত রোববার ঢুকে পড়ে একটি চিতাবাঘ। পরে তার আক্রমণে আহত হয়েছেন বিজ্ঞানী, বনকর্মীসহ ছয়জন। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর ভিবগড় ইন্টারন্যাশনাল স্কুলে রোববার স্থানীয় সময় সকালে আট বছর বয়সী পুরুষ চিতাবাঘটির উপস্থিতি শনাক্ত হয়। পরে সেটিকে আটকাতে অভিযান শুরু করেন বন বিভাগের কর্মী ও পুলিশ সদস্যরা। ১০ ঘণ্টার চেষ্টায় প্রাণীটিকে ইনজেকশন দিয়ে অচেতন (ট্রাঙ্কুলাইজ) করতে সক্ষম হন তাঁরা। ভারতের বন্য প্রাণী-বিষয়ক কর্মকর্তা রবি রালফ বিবিসি হিন্দিকে বলেন, আশপাশের একটি জঙ্গল থেকে চিতাটি ওই বিদ্যালয়ে ঢুকে পড়ে বলে তাঁদের ধারণা। জঙ্গলটির অবস্থান বিদ্যালয় থেকে খুব বেশি দূরে নয়।
বিবিসি