ভারতের হাসপাতালে আগুনের ঘটনায় মালিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ওডিশা রাজ্যের ভুবনেশ্বরে সাম হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হাসপাতালের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই মালিকের নাম মনোজ নায়েক। 


আজ বৃহস্পতিবার ওডিশা পুলিশের মহাপরিচালক কুনওয়ার ব্রজেশ সিংহের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, মনোজ নায়েককে গ্রেপ্তারে গত দুই দিন অভিযান চালানো হয়। গতকাল বুধবার রাতে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে সাতটার দিকে ভুবনেশ্বরের ওই হাসপাতালে ভয়াবহ আগুনে অন্তত ২১ জন নিহত হয়েছে। অনেকে আহত হয়েছে।

পুলিশের মহাপরিচালক কুনওয়ার ব্রজেশ সিংহ বলেন, মনোজ নায়েক ওই হাসপাতালের প্রধান ট্রাস্টি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন। তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত মঙ্গলবার ওই হাসপাতালের আরও চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

এর আগে ২০১১ সালে কলকাতার একটি হাসপাতালের ভয়াবহ আগুনে ৯০ জনের বেশি রোগীর মৃত্যু হয়।