ভারতের হিমাচলে বাস খাদে, নিহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের হিমাচল প্রদেশে বাস খাদে পড়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রামপুর পাহাড়তলীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৪০ জন যাত্রী ছিল। বাসটি রিকং পিও থেকে সোলানে যাচ্ছিল। প্রাদেশিক রাজধানী সিমলা থেকে ১২০ কিলোমিটার দূরে রামপুরের পাঁচ কিলোমিটার পূর্বে মহাসড়কে দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনার পরই স্বেচ্ছাসেবক ও পুলিশ প্রশাসন উদ্ধার অভিযান শুরু করেছে। আহত চারজন লোককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।