ভারতের ৩০ শতাংশ আইনজীবীই ভুয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আইনজীবীদের ৩০ শতাংশই ভুয়া ডিগ্রি নিয়ে আইন পেশায় নিয়োজিত আছেন। দেশটির বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র আজ শনিবার চেন্নাইয়ে আইনজীবীদের এক সমাবেশে এ কথা বলেন। আজ টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানা গেছে।

দেশটির বার কাউন্সিলের চেয়ারম্যান বলেন, এ আইনজীবীদের ২০ শতাংশই দেশের বিভিন্ন আদালতে অনুশীলন করেন। এ ধরনের আইনজীবী ও ভুয়া ডিগ্রিধারীদের কারণে আইন পেশার মান কমে গেছে। তিনি এদের খুঁজে বের করা হবে বলে জানান। এ সময় ভারতের একজন আইনমন্ত্রীরও আইনের ভুয়া ডিগ্রি ছিল বলেও তিনি মন্তব্য করেন।

মনন কুমার মিশ্র এ সময় ছোট ছোট বিষয় নিয়ে আইনজীবীদের ধর্মঘট পালন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, তামিলনাড়ু, এমনকি বিহার ও উত্তর প্রদেশের মতো রাজ্যও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ধর্মঘটের শিকার হচ্ছে। এ ধরনের দ্বন্দ্ব নিরসনে বার কাউন্সিল হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যায়ে তিন স্তর বিশিষ্ট কমিটি গঠন করার সুপারিশ করেছে বলে জানান তিনি। এ কমিটি এ ধরনের দ্বন্দ্ব নিরসনে কাজ করবে।