ভারতের মণিপুরে ভূমিধসে নিহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মণিপুরে উদ্ধার ততপরতা চলছে।
ছবি : এএনআই

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুরে ভূমিধসে চাপা পড়া জীবিত ব্যক্তিদের উদ্ধারে কাজ চলছে। শনিবার পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো প্রায় ৪০ জন নিখোঁজ রয়েছেন। খবর এএফপির।

নিরাপত্তা বাহিনী এবং উদ্ধারকারী দলগুলো মণিপুর রাজ্যের একটি রেলওয়ে নির্মাণশিবিরে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের খুঁজে বের করার জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

নিহত ব্যক্তিদের বেশির ভাগই আঞ্চলিক সেনাবাহিনীর সংরক্ষিত সেনা, যাঁরা রেল প্রকল্পে কাজ করছিলেন। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেছেন, বৃষ্টিপাত এবং খারাপ আবহাওয়ার কারণে ভূমিধসের ঘটনাস্থলের পরিস্থিতি এখনো গুরুতর।