ভাষণ নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রীয় টিভি চ্যানেল দূরদর্শনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের প্রধান মোহন ভাগবতের ভাষণ সম্প্রচার করায় বিতর্ক চলছে দেশজুড়ে। প্রশ্ন উঠেছে, জনগণের করের টাকায় চলা দূরদর্শনে কেন আরএসএসের মতো সংগঠনের কর্মসূচি প্রচার করা হলো? গত শুক্রবার আরএসএসের সদস্যদের কুচকাওয়াজ এবং সংগঠনের প্রধানের ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। এ ধরনের ঘটনা এটাই প্রথম। মহারাষ্ট্রের নাগপুরে আরএসএসের প্রধান কার্যালয়ে দেওয়া ওই ভাষণে ভাগবত মোদি সরকারের প্রশংসা করেন।