ভিখারির ২১ লাখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাড়া বাড়িতে একাই থাকতেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার অমরনাথ দে। অভাবের তাড়নায় ২০ বছর আগে চার মেয়েকে রেখে অন্য পুরুষের হাত ধরে বাড়ি ছাড়েন স্ত্রী দীপালি দে। এরপর বড় মেয়েকে নিয়ে ভিক্ষায় নামেন অমরনাথ। গত শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান অমরনাথ। বাবার শেষকৃত্য সম্পন্ন করার পর মেয়েরা তাঁর ঘরে থাকা দুটি স্যুটকেস খোলেন। খুলেই চোখ ছানাবড়া! স্যুটকেসে ছিল নগদ ১৮ হাজার টাকা আর ২১ লাখ টাকার বিভিন্ন ব্যাংক, পোস্ট অফিস ও জীবন বিমা কোম্পানির সঞ্চয়ী সার্টিফিকেট। দেখা যায়, নিয়মিতই ব্যাংকে টাকা জমাতেন অমরনাথ। কলকাতা প্রতিনিধি