প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে এক চক্ষুশিবিরে জীবাণুযুক্ত সরঞ্জাম দিয়ে অস্ত্রোপচার করায় অন্তত ৬০ ব্যক্তির দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পাঞ্জাবের গুরুদাসপুর জেলায় এ ঘটনা ঘটেছে। এক এনজিও জেলার একটি গ্রামে ১০ দিন আগে বিনা মূল্যে চোখের ছানির অস্ত্রোপচারের আয়োজন করেছিল। চিকিৎসক ও চক্ষুশিবিরের আয়োজককে আটক করা হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল গতকাল শুক্রবার ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত, পরিবারপিছু এক লাখ রুপি ও সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন। এএফপি