প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে ১৬ জন নিহত হয়েছে। কাশ্মীরের ছাদোরা শহরে ওই ভূমিধস ঘটে। মাটির নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। ভূমিধসের ঘটনার পর এলাকা থেকে ২০০ পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ফায়েজ আহমেদ বলেন, ভূমিধসে চাপা পড়া দুটি ঘর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। নিচু এলাকায় যাদের বাড়ি তাদের উঁচু এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে। প্রবল বৃষ্টির পর ঝিলাম নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বিবিসি